শামীম ওসমানের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে অপপ্রচার : এড. খোকন সাহা
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২০, ০৮:১৯ পিএম
বিজয় দিবসের অলোচনা সভার শুরুতে জাতির জনক ও তার স্বপরিবার এবং মহান মুক্তিযোদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, নারায়ণগঞ্জে সর্বপ্রথম ভাষ্কর্যে বিরুদ্ধে প্রতিবাদ করেছে মাননীয় সাংসদ শামিম ওসমান ভাই। তবে কেউ কেউ কোন কথাই বলে নাই।
নারায়ণগঞ্জ এর যে কোন উন্নয়নের কাজে শামীম ভাইয়ের পরিশ্রম ও অবদান অনেক বেশী। শামীম ওসমানের উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য একটি চক্র বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে আসচ্ছে। শামীম ওসমান কেউর জায়গা বা ঘরবাড়ী ভেঙ্গে দিয়ে রাস্তাঘাট করেনি। আর উনি তো নারায়ণগঞ্জ সিটি দায়িত্ব নিয়েছেন কি করছেন কিছুই তো হচ্ছে না।
ক্ষতিপূরণ না দিয়ে রাস্তা করবেন এটা কিন্তু জনগন আর মেনে নিবে না। ট্যাক্স নিবেন কিন্তু সুবিধা দিবেন না তা হবে না। মনে রাখবেন যারা ধর্মীয় প্রতিষ্ঠান যারা দখল করে। মাননীয় প্রধাণমন্ত্রী তাদেরকে আর (মনোনয়ন) দিবেন না।
শুক্রবার(২৫ ডিসেম্বর) বিকেলে বন্দর থানাধীন নাসিক'র ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার প্রধাণ অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ১টি পত্রিকা দেখলাম কালকে তারা লিখেছে, কোথাকার না কোথাকার সরকারি কর্মকর্তা নাকি বন্ধুবন্ধুর নামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাশ করিয়েছেন। তাদেরকে বলতে চাই সাংবাদিকতা করেন ভালো করে করেন।
হলুদদের খাতায় নাম লিখিয়েন না। এযে দেখেন ডিউ লেটার। আমার নেতা আপনার নেতা জননেতা শামিম ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে আর ডিউ লেটারের মাননীয় প্রধাণমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাতে সারা দিয়েছেন।
সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আলমগীর হোসেন(এম এস সি) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আ'লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর আ'লীগের সদস্য হাজী আমজাদ হোসেন,মদনগঞ্জ ধান চাউল বনিক সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান চৌধুরী,নাসিক'র ২৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু।
এসময় আরো উপস্থিত ছিলেন বন্দর থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রফিয়ান আহমেদ,স্থানীয় সমাজ সেবক আব্দুল বাতেন মাতবর, বন্দর থানা আওয়ামীলীগের সাবেক ক্রীড়া সম্পাদক সহিদুল হাসান মৃধা,বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ, মহানগর সেচ্ছা সেবকলীগ নেতা জসিম খন্দকার, মহানগর যুবলীগ নেতা সুমন ও রমজান প্রমূখ।


