সোনারগাঁয়ে গাড়ির চাপায় নারী শ্রমিক নিহত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২০, ০৫:১২ পিএম
সোনারগাঁয় অজ্ঞাত গাড়ির চাপায় মাকসুদা আক্তার পারুল (৪৫) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া কাঁচাবাজার এলাকার মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাকার নিচে পিষ্ট হন।
এতে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত পারুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
নিহত মাকসুদা আক্তার পারুল উপজেলার বৈদ্যেরবাজার চাঁদেরকিত্তি এলাকার মৃত সামসুদ্দিনের মেয়ে। তিনি মেঘনা শিল্পাঞ্চলে একটি ফাইবার কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) বেনু মিয়া এর সত্যতা নিশ্চিত করেছেন।


