আড়াইহাজারে মাস্ক পড়ার নির্দেশনা উপেক্ষিত
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২০, ০৪:৩২ পিএম
আড়াইহাজারে মাস্ক পড়ার সরকারি যে নির্দেশনা রয়েছে। কিন্তু এটি কেউ মানছেন, কেউ মানছেন না। এতে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের সমাগম হলেও অধীকাংশ মানুষের মুখেই নেই করোনো ভাইরাস প্রতিরোধক ব্যবস্থা মাস্ক।
এতে অনেকের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেন, স্থানীয় প্রশাসন মাস্ক ব্যবহার করতে মানুষকে সচেতন বা কোনো প্রকার পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। এতে মানুষের মধ্যে ধীরে ধীরে মাস্ক পড়ার অনীহা দেখা দিয়েছে।
এর ফলে করোনোয় আক্রান্ত হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। বৃহম্পতিবার উপজেলার গোপালদী বাজারে সাপ্তাহিক হাটে গিয়ে দেখা গেছে, বিপুল সংখ্যক লোকের সমাগম হলেও অধিকাংশ মানুষের মুখেই ছিল না স্বাস্থ্য সুরক্ষা কোনো ব্যবস্থা।
মাস্কবিহীন অবাদে মানুষ চলাচল করছেন। এমন দৃশ্য এখন উপজেলা প্রায় সবগুলো এলাকায়। স্থানীয় এক আওয়ামী লীগের নেতা বলেন, মাস্ক পড়ায় সরকারের নির্দেশনা রয়েছে।
কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার পদক্ষেপ না থাকায় এখন মানুষের মধ্যে মাস্ক পড়ায় এক প্রকার অনিহী দেখা দিয়েছে।
এতে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে। আড়াইহাজার পৌরসভা বাজারের ব্যবসায়ী মিজান বলেন, মাস্ক পড়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এতে করে মানুষের মধ্যে মাস্ক পড়া নিয়ে তেমন কোনো আগ্রহ নেই।
আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী বলেন, মাস্ক ব্যবহারে জনগণকে সচেতন করতে আমরা পৌরসভা এলাকায় মাইকিং করিয়েছি। মানুষকে সচেতন করার ক্ষেত্রে আমাদের আরো কিছু কার্যক্রম আসছে।


