Logo
Logo
×

নগরের বাইরে

বিএনপি-জামায়াতের সহয়তায় আইভি মেয়র হয়েছে : খোকন সাহা

Icon

বন্দর প্রতিনিধি 

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০, ০৯:৪৯ পিএম

বিএনপি-জামায়াতের সহয়তায় আইভি মেয়র হয়েছে : খোকন সাহা
Swapno

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, নারায়ণগঞ্জ এ বঙ্গবন্ধুর নামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে প্রধাণমন্ত্রী’র নিকট অনুরোধ করে এর জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন মাননীয় সাংসদ শামিম ওসমান। 

 

বিএনপি-জামায়াতের ভোটে আইভি মেয়র হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন উন্নয়নে আমরা হতাশাগ্রস্ত। রংপুরের দিকে তাকান ৩ বছরে কি উন্নয়ন হয়েছে। 

 

আমি আপনাকে বলতে চাই স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি জামাতিদের হাতে টেন্ডার দিয়ে সিটি’র কাজ আ'লীগ নেতাকর্মীরা মেনে নিবে না। এখনো সময় আছে লুটপাট বন্ধ করেন। 

 

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে বন্দর থানাধীন নাসিক'র ২৬ নং ওয়ার্ডস্থ ঢাকেশ্বরী বাজার এলাকায়  মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার প্রধাণ অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এসময় তিনি আরো বলেন, ভাষ্কর্য দেশের ইতিহাস ও সংস্কৃতির প্রতিক এটাকে পুঁজি করে যারা জলঘোলা করতে চায় তাদের নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যেতে হবে। যারা ভাষ্কর্য ভাঙ্গচুর করার স্পর্ধা দেখাতে চায়, ভাষ্কর্য ভাঙ্গতে চায় তাদের হাত কেটে শীতলক্ষ্যা ভাসিয়ে দেয়া হবে। 

 

অনুষ্ঠানের প্রধাণ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ।  

 

 নাসিক’র ২৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আ'লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, ২৭ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, ২০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডা. মো. শফিউল্লাহ, ২৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. শাহ আলম, আ'লীগ নেতা শহিদুল হাসান মৃধা, শাহজাহান মোল্লা,নাজমুল হাসান আরিফ প্রমূখ। 
অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্দর থানা যুবলীগ যুগ্ম-সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন