Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০, ০৮:২৭ পিএম

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪
Swapno

বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করে পুলিশ।

 

এর আগে গত ২৩ ডিসেম্বর বুধবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- বন্দর থানার মছাপুর ইউনিয়নের কুলচরিত্র এলাকার আহাম্মদ আলী মিয়ার ছেলে সোলেমান (৩৫) বন্দর হাফেজীবাগ এলাকার আবুল হোসেন ওরফে ভূইট্ট্রা আবুল মিয়ার ছেলে চুরি মামলার পলাতক আসামী রায়হান (৩০) বন্দর থানার আলীনগর এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে স্বপন (৩৫) ও বন্দর স্বল্পের চক এলাকার শাহজাহান কাজী মিয়ার ছেলে যৌতুক মামলার পলাতক আসামী মিঠুন কাজী (৩১)। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন