Logo
Logo
×

নগরের বাইরে

মুজিব বর্ষের মধ্যেই গৃহহীনদের ১শ’ গৃহ নির্মান হবে : সেলিম ওসমান

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০, ০৮:২৫ পিএম

মুজিব বর্ষের মধ্যেই গৃহহীনদের ১শ’ গৃহ নির্মান হবে : সেলিম ওসমান
Swapno

নারায়ণগঞ্জ -৫ আসেনের এমপি বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বলেছেন, মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে বন্দরে ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষের জন্য ১শ ঘর নির্মান করা হবে। নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা একেকজন একটি করে গৃহ নির্মান করে দিবেন। 

 

ঘর নির্মান কর্মসূচি বাস্তবায়নে ব্যবসায়ীদের পাশাপাশি ইউনিয়ন চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা প্রয়োজন। মুজিব বর্ষের মধ্যেই ১শ গৃহ নির্মান কাজ সমাপ্ত করা হবে। 

 

সত্যিকারে অসহায় মানুষেরা যেন ঘরগুলো বরাদ্ধ পায়। সেজন্য প্রকৃত ভূমিহীন গৃহহীনদের খুঁজে বের করা হবে। ঘর দেওযার পামাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যাতে তারা অসহায় হয়ে ঘরগুলোকে স্থানীয় কোন প্রভাবশারীদের হাতে তুলে না দেয়। কাজগুলো করতে পারলে দেশের উন্নতি হবে। মানুষের উন্নতি হবে। মানুষ ভালো থাকবে। 


বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বন্দর থানার লক্ষনখোলা এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য র্দূৃযোগ সহনীয় বাসগৃহ নির্মান কাজের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

 

বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম.এ রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু, ২৩ নং ওয়াডৃ কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, মদনপুর ইউপি চেয়ারম্যান আরহাজ¦ এম.এ সালাম, মুছাপুর ইউপি চেয়ারম্রান মাকসুদ ও ধামগড় ইউপি চেযারম্রান মাসুম আহাম্মেদ প্রমুখ।

উল্লেখ্য, বন্দরের লক্ষখোলা এলাকায় দখল মুক্ত হওয়া জেলা প্রশাসকের ১১০ শতক জমিতে মুজিব শত বর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান কর্মসূচির আওতায় ২৬টি গৃহ নির্মান করা হচ্ছে। বন্দর উপজেলা প্রশাসনের সহায়তায় প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রায়ন-২ প্রকল্প গৃহ নির্মান কাজ বাস্তবায়ন করছে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন