সাংবাদিক ইমরান মৃধার পিতার ১ম মৃত্যু বার্ষিকী শুক্রবার
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০, ০৮:২২ পিএম
সাংবাদিক ইমরান মৃধার পিতার ১ম মৃত্যু বার্ষিকী শুক্রবার। মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২৫ ডিসেম্বর (শুক্রবার) মরহুমের বাড়িতে লোরআন খতম, বাদ জুম্মা মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান শেষে তোবারক ব্যবস্থা করা হয়েছে।
বন্দর প্রেসক্লাবের অর্থ সম্পাদক দৈনিক শীতলক্ষা পত্রিকা ও অনলাইন পোর্টাল নিউজ নারায়নগঞ্জ২৪.কম’র স্টাফ সাংবাদিক ইমরান মৃধার পিতা ইন্তেকাল করেছে।
গত বছরের ২৩ ডিসেম্বর রাত ৮ টায় সাংবাদিকের পিতা হাবিবুর রহমান মৃধা (৭৫) পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যান। বার্ধক্য জনিত কারনে তিনি ইন্তেকাল করেন।
২৪ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯ টায় বন্দরের নবীগঞ্জ বাগে এ জান্নাত কবরস্থান মসজিদে নামাজের জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।
হাবিবুর রহমান মৃধা ২ ছেলে ৩ মেয়ে,স্ত্রীসহ আত্বীয় স্বজন রেখে যান। জানাজায় গনমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্থরের লোকজন উপস্থিত ছিলেন।
মরহুম হাবিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছে পরিবারের পক্ষ হতে।


