সিদ্ধিরগঞ্জে আলিঙ্গনের শীতবস্ত্র বিতরণ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০, ০৮:০৫ পিএম
সিদ্ধিরগঞ্জে ২’শ অসহায় ও দুস্থ্য পরিবারকে কম্বল প্রদান করেছে সামাজিক সংগঠন ‘আলিঙ্গন কল্যাণ সংস্থা’। গতকাল বেলা সাড়ে ১১টায় মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ে এ বিতরণী কার্যক্রম সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির পরিচালক নর্থ সাউথ ইউনিভার্সিটির লেকচারার ফারিন দৌলা।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ ইয়াছিন মিয়া, নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবু বকর সিদ্দিক, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা সদস্য সুলতান গিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক মোঃ সাঈদুর রহমান এবং আলিঙ্গন কল্যাণ সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর খায়রুল হাসান প্রমূখ।
ফারিন দৌলা বলেন, এই প্রথমবারের মত নারায়ণগঞ্জে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পরবর্তীতে এই কার্যক্রম আরো গতিশীল করা হবে। এছাড়া দেশের অন্যান্য জেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পূর্বে থেকে চলমান রয়েছে।


