Logo
Logo
×

নগরের বাইরে

বিদায়ী বছরে আড়াইহাজারে ৯ খুন

Icon

এম এ হাকিম ভূঁইয়া 

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০, ০৬:৫৫ পিএম

বিদায়ী বছরে আড়াইহাজারে ৯ খুন
Swapno

বিদায়ী বছরে ২০২০ সালের শুরু থেকে এ পর্যন্ত আড়াইহাজারে কয়েক জন নারী সহ ৯ ব্যক্তি প্রতিপক্ষের হাতে খুনের শিকার হয়েছেন। এসব ঘটনায় মামলা হয়েছে। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরই মধ্যে খুনের সঙ্গে জড়িতদের মধ্যে অনেককে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

এরই মধ্যে মামলাগুলো চার্জশিট আদালতে দাখিল করেছে নিয়োজিত তদন্তকারী কর্মকর্তারা। স্থানীয়রা বলছেন, গেলো কয়েক বছরের তুলনায় বিদায়ী বছরে খুনের ঘটনা কমেছে। এলাকায় তুচ্ছ কয়েক ঘটনা ছাড়া বড় ধরনের তেমন কোনো ঘটনা ঘটেনি। তারা আরও বলেন, কয়েক বছরের তুলনায় ২০২০ সালের আইন শৃঙ্খলার ব্যাপক উন্নয়ন হয়েছে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ও জেলা পুলিশের সিনিয়র এএসপি (সার্কেল-গ) মাহিন ফরাজীর সুদক্ষ নেতৃত্বের ফলে এখানে সার্বিক আইনশৃঙ্খলা ভালো ছিল। আইনশৃঙ্খলা উন্নয়নে বিট পুলিশিংসহ পুলিশের বিভিন্ন কার্যক্রম ছিল অতীতের যেকোনো সময়ে ভিণ্ন। এতে পুলিশের সেবারমানও বৃদ্ধি পেয়েছে। পুলিশের প্রতিও মানুষের আস্থা বেড়েছে।


পুলিশ সূত্রে পাওয়া তথ্যমতে,
 ২১আগস্ট খাগকান্দা এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মেঘনা নদীতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। খাগকান্দা নৌ-ফাঁড়ির পুলিশ ও গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ লাশটি উদ্ধার করে। মৃতের বয়স ৩৫ থেকে ৩৬ বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশ। 


গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাইদুর রহমান জানান, মেঘনা নদীর তীরে চায়না ওয়াসা প্রকল্প সংলগ্ন এলাকায় লাশটি পানিতে ভাসছিল। তিনি বলেন, মৃতের সুন্নতে খাৎনা করা হয়নি। এতে মনে হয়েছে তিনি সনাতন ধর্মালম্বি। ২ থেকে ৩ দিন আগে তার মৃত হয়েছিল। মরদেহের অধিকাংশই পচে গেছে। পড়নে সাদা-কালো চেক শার্ট ও ঘিয়া রঙয়ের লুঙ্গি রয়েছে। 

১৫ আগস্ট বিকাল ৫ টার দিকে ফাতেমা (২১) নামে এক যুবতির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ নির্মাণাধীন টিনের ঘরের মেঝেতে বালির মধ্যে ৩ফুট গর্ত করে রাখা হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাকে হত্যা করে গুমের উদ্দেশ্যে নির্জন স্থানে পুঁতে রাখা হয়। 

বিশনন্দী ইউনিয়নের মানিকপুর বাজার সংলগ্ন মিশালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নির্মাণাধীন ঘরটির মালিক ডালিম নামে এক ব্যক্তি। নির্মাণ কাজ করতে এসে প্রথমে শ্রমিকরা দুর্গ্ধ অনুভব করেন। পরে তারা খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে মেঝের মধ্যে বালির ভিতরে লম্বা চুল দেখতে পায়। 

পরে গর্ত খুড়লে পচা দুর্গ্ধ ছড়িয়ে পড়ে এবং মরদেহের অস্থিত্ব প্রকাশ পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় তিন ব্যক্তিকে আসামি করে একটি মামলা হয়েছে। এরই মধ্যে মামলার প্রধান আসামিকে গ্রফতার করেছে র‌্যাব। মামলা নং- ১৭ (৮)২০২০ইং।

১১ আগস্ট রাত পৌনে ৯টার দিকে মসজিদের ছাদ সাইফুলকে ডেকে নিয়ে নৃসংশভাবে হত্যা করে। এ ঘটনায় মৃতের বোন লিজা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলা নং ১১(৮)২০২০ইং। 

অভিযুক্ত শুভ তার স্বীকারোক্তিতে বলে, সাইফুলকে সে একাই খুন করেছে। ছাদে উঠার পরই প্রথমে সাইফুলকে সে পেছন দিক থেকে ছুরি দিয়ে আঘাত করে। সে লুটিয়ে পড়ছে। পরে পেটে আরো বেশ কিছু আঘাত করা হয়। মৃত্যু নিশ্চিত করতে দুই হাতের কব্জির কিছু অংশ ও গলার অগ্রভাগের কিছু অংশ কেটে দেয়। 


‘সাইফুলের মোবাইলটি স্থানীয় নজরুল ইসলাম বাবু কলেজের পুকুরে ফেলে দেয় এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি গোপালদী বাজারের পাশ দিয়ে বইয়ে চলা নদের পানিতে ফেলা হয়।’ শুভ কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার শংকর চন্দ্র  ভৌমিকের ছেলে। সে ৪ বছর ধরে উলুকান্দি এলাকায় সুশান্ত চন্দ্র শীল তার মামার বাড়িতে থাকতো। 


৮ আগস্ট আশু মোল্লা (৪৫) নামে হাত-পা বাঁধা অবস্থায় এক অটো চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৯টার দিকে আড়াইহাজার-মদনপুর সড়কের স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি এলাকায় একটি বালু মাঠের পাশে পানিতে পড়া থাকা অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে। তিনি সোনারগাও উপজেলার জামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত মালেক মোল্লার ছেলে।


 ৬ আগস্ট বৃহম্পতিবার রাত ৯টার দিকে বাড়ি থেকে আসু মোল্লা অটো নিয়ে বের হন। আশু মোল্লার ভাই বেনু মোল্লা জানান, আশু মোল্লা ৬ আগস্ট বৃহম্পতিবার রাত ৯টার দিকে বাড়ি থেকে অটো নিয়ে বের হন। পরে আর বাড়িতে ফিরেনি। পরে সোনারগাও উপজেলাসহ আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় আশুর সন্ধ্যানে মাইকিং করা হয়েছিল। হত্যা করে সুযোগ বুঝে আড়াইহাজার উপজেলার নির্জন স্থানে ফেলে যায়।  


৬ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগের স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আনোয়ার হোসেন (৪৭) নামে এক কৃষক খুন হন। তিনি উপজেলার কাদিরদিয়া পূর্বপাড়া এলাকার মৃত আবেদ আলীর ছেলে। উচিতপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য  হানিফ ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফর গ্রুপের সঙ্গে সংঘর্ষের এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মামলা নং- ৭(৮)২০২০ইং। 


মৃতের বড় ভাই জাফর আলী হোসেন জানান, ৫নং ওয়ার্ডের মেম্বার হানিফের সঙ্গে তার ভাই ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফরের সঙ্গে রাজনৈতিক বিরোধ রয়েছে। এরই জেরে ৫ আগস্ট সন্ধ্যায় হানিফ মেম্বার তার দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। 


আমার ভাই আনোয়ারকে বাড়িতে একাপেয়ে বেধরক পেটানো হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এক পর্যায়ে তার মৃত্যু হয়। তিনি পেশায় কৃষক ছিলেন। 


২৭ মে তাস খেলা ও বাগান থেকে আম পাড়ায় বাঁধা দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আয়ুব আলী (১৪) নামে এক স্কুলছাত্র মারা যায়। সে কালাপাহাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের স্থানীয় ইজারকান্দী পূর্বপাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে এবং স্থানীয় কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। 


পাশাপাশি স্থানীয় আলোর সেতু পাঠাগার দেখাশোনার দায়িত্বেও ছিল। এদিকে মৃতের পরিবারের অভিযোগ কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তাকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। এতে তার মৃত হয়। এ ঘটনায় গতকাল বৃহম্পতিবার দুপুরে মৃতের মা আয়েশা বেগম বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন। 


সাদ্দাম হোসেকে প্রধান আসামি করে মামলায় ২৩ জনের নাম উল্লেখ্য করাসহ অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। মামলা নং- ১৪(৫)২০২০ইং। 


অপরদিকে ঘটনার পরেরদিন নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি (সি-সার্কেল) মাহিন ফরাজি ও উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন ঘটনাস্থল পরির্দশন করেছেন। বুধবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত দফায় দফায় চলা হামলা পাল্টা-হামলায় দুইগ্রুপের বেশ কিছু বসত বাড়িতে ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে জানা গেছে। কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন গং ও স্থানীয় আওয়ামী লীগ নেতা হক সাব গংয়ের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। 


খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ও কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় পরিস্থিতি শান্ত করতে গিয়ে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান, ইজারকান্দি কবরস্থান সংলগ্ন এলাকায় বিকালে আলোর সেতু পাঠাগারের পাশে কিছু লোক তাস খেলার আসর বসায়। পাশাপাশি পাশেরই একটি বাগান থেকে আম পাড়ে। 


এনিয়ে প্রতিবাদ করলে পাঠাগারের দায়িত্বে থাকা আয়ুবের সঙ্গে প্রথমে তাদের কথা-কাটাকাটি হয়। বিষয়টি রাতে মীমাংশার কথা ছিল। কিন্ত এর আগেই ঘটনাটি অন্যদিকে মোড় নেয়। এক পর্যায়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন গং ও স্থানীয় আওয়ামী লীগ নেতা হক সাব গংয়েরা সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েন। সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। 


সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে আয়ুব আলী ঘটনাস্থলেই মারা যায়। এ সময় বেশ কিছু বসত ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মৃতের বড় ভাই নবী হোসেন বলেন, ‘আয়ুব আলী স্থানীয় আলোর সেতু পাঠাগারে চাকরি করতো। পাশাপাশি কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। কিছু লোক পাঠাগারের পাশে তাস খেলার আসর বসায়। পাশাপাশি পাশের একটি বাগান থেকে আম পাড়লে তাতে বাঁধা দেয়। 


এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাদ্দাম হোসেনসহ আরো কয়েকজন মিলে আমার সামনে ভাই আয়ুবের মাথায় পিস্তুল ঠেকিয়ে গুলি করে হত্যা করে। এ সময় আমাকেও মারধর করা হয়। অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।’ সে ছিল পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে মেঝো। 


অপরদিকে অভিযুক্ত কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন মুঠোফোনে বলেন,‘আমার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সংঘর্ষে আমার কোনো ভুমিকাও নেই। কিন্তু একটি মহল উদ্দেশ্যমূলকভাবে আমার নাম জড়ানোর চেষ্টা করছেন।’ 


কালাপাহাড়িয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনর্চাজ শহিদুল আলম বলেন, সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে আয়ুব আলী নামে কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় পরিস্থিতি শান্ত করতে গিয়ে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, আম পাড়া ও তাস খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে হক সাব গংয়ের সঙ্গে সাদ্দাম হোসেন গংয়ের আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল। গুলিবিদ্ধ হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। 


তবে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। জানা গেছে, ছাত্রলীগ নেতা সাদ্দামের নামে আড়াইহাজার থানায় কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি এলাকায় রব মিয়া নামে কাঁঠ মিস্ত্রী হত্যাকান্ডের ঘটনায় একটি মামলা হয়। যাহার নং- ২০(৯)১২ইং। একই মামলার বাদীর হাতের কব্জি কাটার ঘটনায় তার নামে আরো একটি মামলা হয়। যাহার নং- ১৬(২)২০২০ইং।

২ মে মোহতাসিম মতি (৪৫) নামে এক মাজার খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বালিয়াপাড়া কদমদীতে অবস্থিত মাজারের পাশেই একটি টিনের ঘরের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত মতি ব্রাহ্মণদী ইউনিয়নের লস্করদী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
 

১৩ জুলাই সৎ্যভান্দি এলাকা থেকে শিল্পি নামে এক গার্মেন্ট কর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি সোনারগাও উপজেলার মহজপুর এলাকার আব্দুল লতিফের মেয়ে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নং- ১০(৭)২০২০ইং। তিন জনকে আটক করেছে পুলিশ।  


আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, হত্যা মামলাগুলো তদন্ত শেষে এরই মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। উপজেলার বভিষ্যতেও সার্বিক আইনশৃঙ্খলা আরো উন্নয়নে সকলের সহযোগিতায় আমি কাজ করে যাব।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন