নজরুল ইসলাম আজাদকে যুবদল নেতা জুয়েলের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০, ১০:৩১ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিভাগের উদযাপন কমিটিতে বিএনপির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে সম্মানিত সদস্য নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ যুব বিষয়ক সম্পাদক ও আড়াইহাজার যুবদলের আহ্বায়ক জুয়েল আহমেদ।
বুধবার ( ২৩ ডিসেম্বর ) এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানিয়ে জুয়েল আহমেদ বলেন, আড়াইহাজার বিএনপির অভিভাবক বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিভাগের উদযাপন কমিটির সদস্য নির্বাচিত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে আড়াইহাজার বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পক্ষে থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।


