Logo
Logo
×

নগরের বাইরে

কাঁচপুরসহ ৪ স্থানে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ হবে: মেয়র তাপস

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০, ০৯:৪৮ পিএম

কাঁচপুরসহ ৪ স্থানে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ হবে: মেয়র তাপস
Swapno

কাঁচপুরসহ, বাটুলিয়া, হেমায়েতপুর ও কেরানীগঞ্জে এই ৪টি স্থানে ঢাকা আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

 

এসময় তার সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। (২৩ ডিসেম্বর) বুুধবার দুপুর দেড়টায় কাঁচপুরে আন্তঃজেলা বাসটার্মিনাল নির্মাণে জায়গা পরিদর্শণে এসে শেখ ফজলে নূর তাপস গণমাধ্যমকে জানান, ‘গণপরিবহনকে সম্পূর্ণ শৃঙ্খলার ভেতরে আনার কার্যক্রম হাতে নিয়েছি। 

 

আন্তঃজেলার যে বাসগুলো আছে, সেগুলো শহরের ভেতর দিয়ে যাতায়াত করে এবং শহরের টার্মিনালগুলো ব্যবহার করে। কিন্তু সিটি বাসগুলো সেই টার্মিনালগুলো ব্যবহার করতে পারে না।

 

তার কারণে যেখানে সেখানে বাসগুলো রাস্তায় থাকায় যানজট ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। যার ফলে অচিরেই শহরের বাইরে আন্তঃজেলা বাস টার্মিনালগুলো নির্মাণ করা হবে। এগুলো নির্মাণ করা হলে ঢাকা শহরে চাপ কমে যাবে’। 

 

কাঁচপুরে জায়গা পরিদর্শণের সময় সোনারগাঁও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম খাঁন লিটন, কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাসুম আহম্মেদ, কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন্সী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম আহম্মেদ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন