Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লার গলাকাটা লাশের পরিচয় মিলেছে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০, ০৮:১৬ পিএম

ফতুল্লার গলাকাটা লাশের পরিচয় মিলেছে
Swapno

ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকা থেকে মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে উদ্ধার হওয়া অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশের পরিচয় পেয়েছে পুলিশ। নিহতের নাম সাগর।

 

সে ফতুল্লার পশ্চিম দেওভোগ বাংলা বাজার আমবাগান এলাকার মৃত. আলী হোসেন ও মৃত. হালিমা বেগমের বড় ছেলে। সাগর ব্যাটারী চালিত ইজিবাইক চালক ছিলেন।

 

নিহতের চাচী জায়েদা বেগম জানান, সাগরের বাবা ও মা অসুস্থ হয়ে মারা যায়। এরপর থেকে সাগর ও তার ছোট ভাই ইয়াসিনকে আমিই লালন পালন করি। এক বছর হয় সাগর ইজিবাইক চালিয়ে ভালো উপার্জন করে।

 

সকালে ইজিবাইক নিয়ে বের হয় বিকেলে বাসায় চলে আসে। সোমবার সকালে বের হয়ে আর বাসায় ফিরেনি। মঙ্গলবার সন্ধ্যার পর শুনতে পেয়েছি সাগরকে হত্যা করে তার ইজিবাইক ও মোবাইল নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই এতিম সন্তানকে হত্যার বিচার চাই।

 

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, নিহত কিশোরের চাচী জায়েদা বাদী হয়ে মঙ্গলবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেছে। চেষ্টা করছি দ্রুতই দুর্বৃত্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার।

 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন