জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ঢাকা কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী ২০২০ করোনা মহামারি কালীন অভিবাসন প্রেক্ষপট ও করনীয় শীর্ষক আলোচনা সভা ও অভিবাসী তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় সোনাকান্দাস্থ বিআইএমটি অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফেরান্সের মাধ্যমে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।
সোনাকান্দা বিআইএমটি অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামিজা ইয়াসমিন প্রমুখ।


