Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে এম.পি.এল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিরতণ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০, ০৭:২৫ পিএম

সিদ্ধিরগঞ্জে এম.পি.এল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিরতণ
Swapno

মহান বিজয় দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় এম.পি.এল নামে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

এতে বিজয়ী হয়েছে মিজমিজি ক্লাব এবং রানার্স আপ হয়েছে প্রেসিডিয়াম দল। মঙ্গলবার রাতে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা খেলোয়াড়দের হাতে পুরুষ্কার তুলে দেন। 


খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইয়াছিন মিয়া, নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান ও মেসার্স জেমস ট্রেডার্সের পরিচালক এবং ২নং ওয়ার্ডের আওয়ামীলীগ সমর্থিত সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আবু বকর সিদ্দিক (আবুল)।

 

পুরষ্কার বিতরণের পূর্বে অতিথিরা খেলোয়াড়, দর্শক ও যুবসমাজের উদ্দেশ্যে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, ধর্ষণ সহ সব ধরণের অপরাধ থেকে দূরে থেকে একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গঠনের উপদেশ দেন।

 

পাশাপাশি খেলাধুলায় যুবসমাজকে মনোনিবেশ করার আহ্বান জানান। যাতে যুবসমাজ কোনভাবে কোন ধরণের খারাপ কাজে লিপ্ত হয়ে ধ্বংসের মুখে না পড়ে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন