ওপেন হাউজ ডে অনুষ্ঠানে মাদক সম্রাজ্ঞীর বক্তব্য, প্রশ্নবিদ্ধ পুলিশ
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০, ০৬:২৫ পিএম
সিদ্ধিরগঞ্জ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন নাসিক ৪ নং ওয়ার্ড এলাকার মাদক সম্রাজ্ঞী মরহুম রফিক মেম্বারের ছেলে জাহাঙ্গীরের স্ত্রী সুমি আক্তার।
এ নিয়ে ওপেন হাউডে অনুষ্ঠানে উপস্থিত এলাবাকাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পুলিশের আয়োজিত অনুষ্ঠানে মাদক ব্যবসায়ীর উপস্থিতি ও বক্তব্য দেয়ার ঘটনা নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কর্মকান্ড।
এদিকে ৪ নং ওয়ার্ডের চলমান মাদক ব্যবসায়ী ও মাদক শেল্টারদাতা হয়ে থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে ওই ওয়ার্ড মাদকমুক্ত ওয়ার্ড ঘোষণা দেয়ার পর রোষানলে উপস্থিত এলাকাবাসীর।
এ সময় এলাকাবাসী ভূতের মূখে রাম নাম বলে বলেন, ৪নং ওয়ার্ডের শিমরাইল এলাকার সকল মাদক ব্যবসায়ীদের শেল্টার দাতা, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদকারিদের হুমকি দাতা হত্যা মামলার সহায়তাকারি হচ্ছে এই সুমি আক্তার।
নিজে এ অপকর্মের মূলহোতা হয়ে মাদকসহ অপরাধ কর্মকান্ড করবেনা এমন কোনো অঙ্গীকার না করে ওই ওয়ার্ডকে মাদক মুক্ত ঘোষণা করা পুলিশের নেপথ্যের ইন্ধন ছাড়া এটা সম্ভব নয়।
কারণ এর আগে ওই এলাকার একটি মাদক বিক্রির ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরও পুলিশ কোনা ভুমিকা না রাখায় সুমি প্রকাশ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে নাটক সাজিয়ে এমন বক্তব্য দেয়ার সুযোগ পেয়েছে।
যাতে সে নির্বিঘ্নে ৪নং ওয়ার্ডে মাদকের সাম্রাজ্য পরিচালনা করতে পারো। গতকাল সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা প্রাঙ্গনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানাগেছে, ৪নং ওয়ার্ড এলাকার শিমরাইল, উত্তর পাড়া, টেকপাড়া, বৌ-বাজার, তাজ জুট মেইল, টাইগার মেইল ও শীতলক্ষা নদীরপাড়সহ আশ-পাশ এলাকায় মাদক ব্যবসায়ীদেরকে মাদক বিক্রয়ে সহায়তা করাসহ তাদেরকে শেল্টার দেয়া সুমির কাজ। সুমির বাসায় প্রতি রাতেই বসে মাদকের আড্ডা। সুমি ও সুমির স্বামী জাহাঙ্গীর এলাকার চিহৃত মাদকসেবী।
গত কয়েক মাস আগে মাদক ব্যবসায়ীকে পুলিশে গ্রেফতার করায় সন্ধেহ করে নিরীহ মটর মেকানিক শুভকে কুপিয়ে হত্যা করে মাদক ব্যবসায়ীরা। এ হত্যা মামলার সব আসামীদের শেল্টার দিয়ে আসছে মাদক সম্রাজ্ঞী সুমি আক্তার। মামলাটি বর্তমানে নারায়ণগঞ্জ সিআইডিতে রয়েছে।
এক মাদক ব্যবসায়ীকে দিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সদ্য যোগদানকারী সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মশিউর রহমান পিপিএম বারের বিরুদ্ধে মানববন্ধন করায় এই সুমি আক্তার। অত্র এলাকায় কোন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার হলে তাকে ছাড়িয়ে আনতে মরিয়া হয়ে উঠে সুমি।
পুলিশের বিশেষ অভিযান কালে মাদক ব্যবসায়ীদেরকে পুলিশের অবস্থান জানিয়ে দেয় সুমি। পুলিশের নাম করে সকল মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক মাসোহারা আদায় করে থাকে এই সুমি।
এদিকে সচেতন এলাকাবাসী মাদক সম্রাজ্ঞী সুমি আক্তারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের দাবি জানায় প্রশাসনের প্রতি।
অপরদিকে, এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শ (তদন্ত) শরিফুল আলম বলেন, ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সকলে অংশ গ্রহন করতে পারেন। কে মাদক ব্যবসায়ী না কে কি তা জানার প্রয়োজন নেই।
পরে ওপেন হাউজডে অনুষ্ঠানে ওই মাদক ব্যবসায়ীর বক্তব্য দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যেয়ে বলেন, আসলে সে মাদক ব্যবসায়ী কিম্বা শেল্টারদাতা এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কিছুই জানেনা।


