Logo
Logo
×

নগরের বাইরে

ভাষা সৈনিক মফিজুল ইসলামের স্মরনে শুক্রবার শীতবস্ত্র বিতরণ

Icon

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০, ০৬:১৫ পিএম

ভাষা সৈনিক মফিজুল ইসলামের স্মরনে শুক্রবার শীতবস্ত্র বিতরণ
Swapno

ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত আহ্বায়ক মফিজুল ইসলাম প্রয়াত মফিজুল ইসলামের স্মরনে আগামী ২৫ ডিসেম্বর শুক্রবার সকাল দশটায় বন্দরের মদনগঞ্জ চার তলা ভবনের সামনে আমরা মুজিব সেনা বন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহানের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, বিশেষ অতিথি বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পরিষদের চেয়ারম্যান এম এ রশিদ, সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বিএ উপস্থিত থাকবেন। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন