Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারের সাংবাদিক আতিশ আর নেই

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০, ০৪:২৮ পিএম

আড়াইহাজারের সাংবাদিক আতিশ আর নেই
Swapno

আড়াইহাজারে সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান আতিশ ওরফে রিপন (৪৫) আর নেই। তিনি হৃদরোগ জনিত রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

তিনি ‘আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের’ কার্যকরী সদস্য ও ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনাইরচর গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

তার মৃত্যুতে আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের পক্ষ হতে শোক প্রকাশ করা হয়েছে। রাত আট টায় বড় বিনাইরচর মাদ্রাসা মাঠে জানাযা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

জানাযায় উপস্থিত ছিলেন আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের সভাপতি হাকিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপদেষ্টা সাংবাদিক মাহাবুব মোল্লা, সাংবাদিক সফুরউদ্দিন প্রভাত, সহসভাপতি অলিউল্লাহ ভূঁইয়া তুহিন, অফিস সম্পাদক সাইদুল হাসান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ইয়াছির রাফাত, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ মোয়াজ্জেম মামুন, কার্যকরী সদস্য এবি নুরুল হক, স্থানীয় মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান রুহুল আমিন  মোল্লা, থানা শ্রমিক দলের সভাপতি সিরাজ ও ডা. আব্দুল জলিলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন