Logo
Logo
×

নগরের বাইরে

যুবলীগ নেতা নিপু`র সুস্থ্যতা কামনায় নুরুজ্জামান জিকুর দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০, ০৯:৩৫ পিএম

যুবলীগ নেতা নিপু`র সুস্থ্যতা কামনায় নুরুজ্জামান জিকুর দোয়া
Swapno

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেলা যুবলীগ নেতা এহসানুল হক নিপু করোনায় আক্রান্ত হওয়ায় তার সুস্থ্যতা কামনায় জেলা সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান নুরুজ্জামান জিকুর উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়েছে। 

 

মঙ্গলবার (২২ডিসেম্বর) বাদ এশা শহরের মাসদাইর এলাকায় এই দোয়ার আয়োজন করা হয়। করোনায় আক্রান্ত এহসানুল হক নিপুর রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন নুরুজ্জামান জিকু । এসময় তার  সুস্থ্যতা কামনায় দোয়া পরিচালনা করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন মতলব বার্তা'র সম্পাদক টারজান মিয়া, নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের সদস্য সচিব মো. আলমগীর হোসেন, সাবেক ছাত্রলীগের দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান শিশির,জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি মো. হায়দার আলী,সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, চরগরকুল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও যুবলীগ নেতা নাজির হোসেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মো. রাসেল চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সৈকত,জেলা তাঁতী লীগ নেতা মনির হোসেন,ব্যবসায়ী তুহিন হাসান, বক্তাবলী পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মো. হাজী মোকছেদ আলী প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন