Logo
Logo
×

নগরের বাইরে

বিদায়ী ডিসি জসিম উদ্দিনকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০, ০৯:১৯ পিএম

বিদায়ী ডিসি জসিম উদ্দিনকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
Swapno

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত মো. জসিম উদ্দিনকে বদলী জনিত কারণে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ।

 

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ডিসি জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন । এসময়ে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনকে মুক্তিযোদ্ধাদের পক্ষ শুভেচ্ছা জানান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। 

 

এসময়ে আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল হুদা, নারায়ণগঞ্জ সদর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.শারজাহান ভুইয়া জুলহাস,বন্দরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল লতিফ, এনায়েতনগর ইউনিয়নের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রমিজ উদ্দিন।

 

প্রসঙ্গত, ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসনের মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রক্ষাপনে এ বদলির আদেশ জারি করা হয়। অপরদিকে মুস্তাইন বিল্লাহকে নারায়ণগঞ্জে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়েছে।

 

ডিসি জসিম উদ্দিন ২০১৯ সালের ২৩ জুন নারায়ণগঞ্জে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তাকে বদলি করে অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব পদে নিযুক্ত করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন