Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে আরাফাত হত্যা মামলার মূল আসামি’র আদালতে আত্মসমর্পণ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০, ০৯:১০ পিএম

বন্দরে আরাফাত হত্যা মামলার মূল আসামি’র আদালতে আত্মসমর্পণ
Swapno

বন্দরে নিখোঁজের তিন পর পুকুর থেকে উদ্ধার হওয়া আরাফাত হত্যা মামলার মূল আসামী রিপন আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেছে। রিপন বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার এলাকার ইসলাম মিয়ার ছেলে।

 

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মিল্টন মিয়ার আদালতে আত্মসমর্পণ করে রিপন। 

 

খবর পেয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সিরাজদৌল্লাহ রিপনকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের নিকট ৭ দিনের রিমান্ডের আবেদন জানান।

 

এসআই সিরাজদৌল্লাহ গণমাধ্যম কর্মীদের জানান, উপজেলার লাউসার গ্রামের  মদনপুর  ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য মো. রফিকুল ইসলাম মনা’র ছেলে, নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আরাফাত (১১)কে ১৫ ডিসেম্বর রাত ৯ টার দিকে বিজয় দিবস উপলক্ষে বাড়ি পাশেই অনুষ্ঠিত কনসার্ট দেখতে যায়।

 

কনসার্ট থেকে বাড়ি ফেরার পথে রিপনসহ অজ্ঞাত আরো ২/৩জন মিলে আরাফাতকে ধরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত এক স্কুল ভবনে নিয়ে যায়। সেখানে প্রথমে ইট দিয়ে আরাফাতের মাথা থেঁতলে দেয়। পরে গলা টিপে মৃত্যু নিশ্চত করে বাড়ির পাশের পুকুরে লাশ ফেলে দেয়। শুক্রবার সকালে পুকুরে লাশ ভাসতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়।

 

শনিবার রাতে নিহতের মা রিনজু বেগম বাদী হয়ে রিপন মিয়াকে প্রধান আসামি করে এবং রাব্বিসহ আরো ৪/৫কে আজ্ঞাত আসামি করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন