তারাব পৌর নির্বাচনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০, ০৯:০৫ পিএম
রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ে বিএনপি সমর্থিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা নির্বাচন কমিশন। এছাড়া আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মতিয়ুর রহমান।
তিনি জানান, তারাব পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র গ্রহন করেছিলেন ৭ জন। এরমধ্যে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, বিএনপি সমর্থিত প্রার্থী নাসির উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবিব, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হাসিনা গাজী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত আবু সাঈদ।
মঙ্গলবার যাচাই-বাচাই শেষে বিএনপি সমর্থিত প্রার্থী নাসির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুবর রহমান হাবিবের প্রস্তাবকারী একই ব্যক্তি হওয়ায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়। এছাড়া সকল কাগজপত্র সঠিক থাকার কারণে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হাসিনা গাজী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত আবু সাঈদের প্রার্থীতা বৈধতা দেয়া হয়।
তিনি আরো জানান, কোন ভোটার প্রস্তাবকারী হিসেবে অথবা সমর্থনকারী হিসেবে মেয়র অথবা সংরক্ষিত আসনের কাউন্সিলর বা সাধারন আসনের কাউন্সিলর পদে নির্বাচনের উদ্দেশ্যে সংশ্লিষ্ট পদে একটির অধিক মনোনয়নপত্রে তার নাম ব্যবহার করলে ওই মনোনয়নপত্রটি বাতিল বলে গন্য হবে।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জনের মধ্যে ১ জনের প্রার্থী বাতিল করা হয় এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে ১২ জনের মধ্যে ১ জনের প্রার্থীতা বাতিল করা হয়। বয়স ২৫ বছরের কম হওয়ায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়।
এ ব্যপারে বিএনপি সমর্থিত প্রার্থী নাসির উদ্দিন বলেন, ষড়যন্ত্র করে আমার প্রার্থীতা বাতিল করেছেন নির্বাচন কমিশন। আমার প্রস্তাবকারী দিলবার হোসেননের স্বাক্ষর জাল করে করে এ অবৈধ কাজটি করেছেন। আমি এ ব্যপারে আদালতে মামলা করবো।
স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, আমার প্রস্তাবকারী দিলবার হোসেনকে ভয়ভীতি দেখিয়ে জোরপুর্বক স্বাক্ষর নিয়েছেন নাসির উদ্দিন। এ কারণে নির্বাচন কমিশন আমার মনোনয়নপত্র বাতিল করেছেন। আমি এ ব্যপারে আদালতে মামলা করবো।
উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, তারাব পৌর সভা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর মঙ্গলবার, প্রতিক বরাদ্দ ৩০ ডিসেম্বর বুধবার ও নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারী শনিবার। এখানে মোট সাধারণ ওয়ার্ড সংখ্যা ৯টি, সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ৩টি। মোট ভোট কেন্দ্র ৪৩টি, মোট ভোট কক্ষের সংখ্যা ২৮২টি।
এছাড়া মোট ভোটার সংখ্যা ৮৫ হাজার ২৬৯, এরমধ্যে পুর”ষ ভোটার সংখ্যা ৪৪ হাজার ১৫১ ও মহিলা ভোটার সংখ্যা ৪১ হাজার ১১৮টি।


