জেলা মাদক দ্রব্য নিয়নন্ত্রন অধিদপ্তর ও বন্দর থানা পুলিশ এর পৃথক অভিযানে ৫ গ্রাম হেরোইন ও ১৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে ও সন্ধ্যায় পৃথক দুইটি স্থানে এই অভিযান চালায় সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থা। ঘটনায় বন্দর থানায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ১৪(১২)২০ ও ১৫(১২)২০।
থানা সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জেলা মাদক দ্রব্য নিয়স্ত্রন অধিদপ্তরের উপপরিদর্শক আব্দুল বারেক দেওয়ানের নেতৃত্বে একটি দল বন্দর থানার ফরাজিকান্দার লাহরবাড়ী এলাকার মৃত সিরাজুল ইসলাম মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী হান্ড্রেড মামুনের (৪৮) বাড়িতে অভিযান চালায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
এ সময় ৫ গ্রাম হেরোইনসহ মামুনসহ একই এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে দিলিপ মিয়া (৪৫)কে গ্রেপ্তার করা হয়।
অপর দিকে বন্দর থানার উপপরিদর্শক আবুল খায়েরের নেতৃত্বে একটি দল একই দিন সন্ধ্যায় থানার ফুলহর এলাকার আসমানী মাঠ বাসস্ট্যান্ডের গুডি বাবুলের দোকানের সামনে বিশেষ অভিযান চালায়। অভিযানে পুলিশ ১৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ফুলহর এলাকার মৃত মজিবুর রহমান মিয়ার ছেলে নাজমুল হক (৩০) ও একই এলাকার মৃত রমিজ উদ্দিন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৪০)কে গ্রেপ্তার করে।
তাদেরকে পৃথক মাদক মামলায় মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


