Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০, ০৭:৩৪ পিএম

সিদ্ধিরগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
Swapno

সিদ্ধিরগঞ্জ থানায় ওপেন হাউজ ডে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২’শে ডিসেম্বর) বেলা ৩টায় সিদ্ধিরগঞ্জ থানা প্রাঙ্গণে বিভিন্ন ওয়ার্ডের বাসীন্দা, রাজনীতিবীদ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন।

 

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মোস্তাফিজুর রহমান। 

 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক তাজিম বাবু, নাসিক কাউন্সিলর হাজী মোঃ ওমর ফারুক, সংরক্ষীত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবু বকর সিদ্দিক, বঙ্গবন্ধু পরিষদের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সহ-সভাপতি ফজলুল হক, ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রাসেল প্রমূখ।

 

এসময় বক্তারা মাদক, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর গ্যাং, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন সহ সব ধরণের অন্যায় ও অপরাধ রোধে পুলিশকে সহযোগীতা করার আহ্বান জানান। এছাড়া সব শ্রেণী পেশার মানুষকে নৈতিকতা বোধ থেকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। যাতে সমাজকে সুন্দর ভাবে সাজানো সম্ভব হয়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন