Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০, ০৪:২৯ পিএম

ফতুল্লায় অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
Swapno

ফতুল্লায় অজ্ঞাত এক কিশোরের (১৭) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরণে লাল চেকের ফুল হাতা শার্ট ও জিন্সপ্যান্ট ছিল। লাশের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে সোমবার দিবাগত মধ্যরাতের দিকে দূর্বত্তরা এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটিয়েছে।

 

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে ফতুল্লার মধ্য নরসিংপুর বাদল গার্মেন্টস এর সাথে ডিগ্রীর ঘাট সংলগ্ন এলাকায় একজন মহিলা লাশটি পড়ে থাকতে দেখেন।

 

পরে কাশিপুর হাটখোলা এলাকার রিপন নামে এক ব্যক্তি ৯৯৯’এ ফোন দিয়ে লাশের বিষয়টি পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্ভবত এটা পূর্ব শত্রুতার জেরে অথবা ছিনতাইয়ের ঘটনার কারণেও ঘটে থাকতে পারে।

 

লাশের পরিচয় সনাক্ত করণের জন্য পুলিশের কয়েকটি টিম তদন্ত করছে। পরিচয় জানতে পারলে হত্যার সঠিক কারণ ও হত্যাকারীদের শনাক্ত করা সহজ হবে বলেও তিনি জানান। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন