Logo
Logo
×

নগরের বাইরে

তোলারাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাস্ক বিতরণ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ০৯:২৯ পিএম

তোলারাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাস্ক বিতরণ
Swapno

সরকারি তোলারাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বন্দরে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) বন্দরে নাসিক ২৫ নং ওয়ার্ডের লক্ষণখোলা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে এই আয়োজন করা হয়।

 

এ সময় লক্ষণখোলা আলহাজ¦ ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং মসজিদের ঈমাম ও মোয়াজ্জিনদের মাস্ক পরিয়ে দেয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক নূর হোসেন, মুক্তিযোদ্ধা হাজী মিজানূর রহমান, বকুল সাউদ, মাহবুব হোসেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন