বন্দরের মানব পাচারকারী স্বামী স্ত্রী রিমান্ডে
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ০৯:১২ পিএম
বন্দরে ২জন গৃহবধুকে বিনা পয়সায় সৌদি আরব নিয়ে ভালো বেতনের লোভ দেখিয়ে মানব পাচারের ঘটনায় নারায়ণগঞ্জজেলা গোয়েন্দা শাখার গ্রেফতারকৃত আসামী জাকির (৩৮) ও তার স্ত্রী শামছুন নাহারকে(৩৪) ১ দিনের মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ( ২১ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালতে আসামীকে হাজির করে ৭দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত শুনানী শেষে আসামিদের ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত আসামীরা হলো ,চাঁদপুর জেলার কচুয়া থানার তেতুয়া এলাকার আবু শামার ছেলে , মো.জাকির হোসেন (৩৮),ও তার স্ত্রী শামছুন নাহার (৩৪)।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের এএসআই ফেরদোসী বলেন, আসামীদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠান পুলিশ। পরে শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজার সুত্রে জানা যায়, গৃহবধু রুমা আক্তার (৪৪) ও তার বান্ধবি শারমিনকে (২৯) আসামী জাকির ও তার স্ত্রী শামছুন নাহার দীর্ঘদিন ধরে কবিনা পয়সায় সৌদি আরব নিয়ে যাওয়া ও ভালো বেতনের লোভ দেখিয়ে আসছিল। রুমাকে তারা মেডিকেল করানোর জন্য সরকারী হাসপাতালে না নিয়ে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়।
এত রুমার সন্দেহ হলো তার বান্ধবী শারমিনকে খুলো বলে। মেডিকেল করানো শেষে আসামীরা বলেন যে রুমার বয়স বেশী হওয়ায় সে যেতে পারবে না । তার ছোট বোনকে নিয়ে যাবে সেই সাথে তার বান্ধবীকে।
গত ২০ ডিসেম্বর বন্দ ইস্পাহানী নিমতলা এলাকার একট বাসায় নিয়ে যায়। আসামীদের কথা বার্তা তারা বুঝতে পারে যে আসামীরা মানব পাচারকারী। তখন তারা চিৎকার প্রদান করলে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের রক্ষা করে। এলাকার লোকজন তখন গোয়েন্দা শাখাকে খবর দিলে আসামীদের গ্রেফতার করে।


