Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জের ধর্ষক রিমান্ডে, আদালতে ভূক্তভোগীর জবানবন্দি

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ০৯:০৯ পিএম

রূপগঞ্জের ধর্ষক রিমান্ডে, আদালতে ভূক্তভোগীর জবানবন্দি
Swapno

রূপগঞ্জে ১২ বছরের এক কিশোরীকে হাত-পা বেঁধে ধর্ষণ করার ঘটনায় অভিযোগে গ্রেফতারকৃত আসামী হুমায়ুন কবির (৩০) ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালতে । সেই সাথে ভুক্তভোগী ওই কিশোরী আদালতে ২২ ধারা জবানবন্দি দিয়েছেন ।


সোমবার ( ২১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট কাউছার আলমের আদালতে আসামীকে হাজির করে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত শুনানী শেষে আসামির  ২দিনের রিমান্ড মঞ্জুর করেন । সেই সাথে একই আদালতে বিকেলে ভুক্তভোগী কিশোরীর ২২ ধারা জবানবন্দি রেকর্ড করা হয়।


এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের এএসআই অর্জুন কুমার বলেন,এ মামলার আসামীকে ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে উঠান পুলিশ। পরে শুনানি শেষে আদালতে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই সাথে ভুক্তভোগী কিশোরী একই আদালতে ২২ ধারা জবানবন্দি দিয়েছেন ।


প্রসঙ্গত, ভুক্তভোগীর কিশোরীর মা ও বাবা চাকরিজীবী। তাদের পাশের বাসায় ভাড়া থাকেন হুমায়ুন কবির। গত ১৩ ডিসেম্বর তারা দুজন কাজে চলে যান। ওই দিন বেলা ১১টার দিকে তার কিশোরী মেয়েকে একা পেয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেন হুমায়ুন। পরে কিশোরীকে বিষয়টি গোপন রাখার হুমকি দিয়ে চলে যান।

 

ঘটনাটি কিশোরীর তার বাবা ,মার কাছে জানানোর পর স্থানীয় গণমান্য ব্যক্তিদের কাছে জানানো হয়। কিন্তু তারা এটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। পরে পুলিশকে অবগত করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন