Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরের বাগদোবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির কমিটি গঠন

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ০৯:০৮ পিএম

বন্দরের বাগদোবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির কমিটি গঠন
Swapno

বন্দর মদনপুর ইউনিয়নের ১৭নং বাগদোবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ কমিটি গঠন করা হয়।

 

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন ফেরদৌসী আক্তার ও জাহাঙ্গীর আলম। ফেরদৌসী আক্তারের পক্ষে কোন সমর্থন না থাকায় তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নিলে সভাপতি পদে নির্বাচিত হন জাহাঙ্গীর আলম। সর্বসম্মতিক্রমে সহসভাপতি পদে নির্বাচিত হন মো. জাকারিয়া হিরন।

 

এ সময় উপস্থিত ছিলেন মদনপুর ইউপি চেয়ারম্যান এম এ সালাম, বিদ্যালয়ের সাবেক সভাপতি শফিউল্ল্যাহ, প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার, মদনপুর ইউপি মেম্বার ইমন সাফী, মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আজিজ দেওয়ান প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন