বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত করুণা বেগম
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ০৮:৫৯ পিএম
ক্যান্সারে আক্রান্ত হয়ে ৪ মাস যাবত চরম মানবেতর জীবন যাপন করছেন বন্দরের করুনা বেগম (৫৫) নামের এক নিম্মবিত্ত পরিবারের গৃহবধূ। তিনি বন্দরের নাসিক ২৪নং ওয়ার্ডের চৌরাপাড়া এলাকার আক্তার মাঝির স্ত্রী।
তার স্বামী আক্তার মিয়া লক্ষ্মী নারায়ণ খেয়াঘাটে নৌকা চালিয়ে সংসার চালান। ধার-দেনা করে এতদিন আক্তার তার স্ত্রীর চিকিৎসার খরচ মিটিয়েছেন। বর্তমানে চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
ডাক্তাররা জানিয়েছেন উন্নত চিকিৎসায় করুণা বেগম সুস্থ হয়ে উঠতে পারেন। এই চিকিৎসার জন্য তাদের ৪ লাখ টাকা প্রয়োজন।
বাঁচার আকুতি জানিয়ে দেশের বিত্তবান ও দানশীল মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন করুনা বেগম। স্বচ্ছলদের সহযোগিতা ও করুনায় করুণা বেগম ক্যান্সারমুক্ত সুন্দর জীবন ফিরে পেতে পারেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
করুণা বেগম, দেউলী চৌরাপাড়া, বন্দর, নারায়ণগঞ্জ। হিসাব নং ১০৬১৫১০০৮৬৫৩৯ ডাচ বাংলা ব্যাংক, নারায়ণগঞ্জ। বিকাশ নং ০১৯০৪৫২৫৪০৭।


