ফতুল্লায় ইটের পরিমাপে কম থাকায় ৩টি ইট ভাটাকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ।
সোমবার (২১ ডিসেম্বর) ফতুল্লার বক্তাবলিতে অভিযান পরিচালনাকালে এই জরিমানা করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান কর্তৃক বক্তাবলী এলাকার ইট ভাটায় এই অভিযান পরিচালনা করা হয়।
ইটের পরিমাপে কম থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৮ ধারা মোতাবেক বক্তাবলী ব্রিক্সকে ৫০ হাজার টাকা, মা ব্রিক্স ফিল্ডকে ৫০ হাজার টাকা ও তোহা ব্রিক্স ম্যানুফেকচারিংকে ৫০ হাজার টাকা মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
উল্লেখ্য, ইটের সঠিক পরিমাপ হবে বিডিএস ২৮০:২০০৯ অনুযায়ী যথাক্রমে ২৪/১১.৫/৭ সেন্টিমিটার এবং ইটের উপরের নাম ফলকের পরিমাপ যথাক্রমে১৩/৫/১ সেন্টিমিটার।
এসময় অভিযানে আরো উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তা এর প্রতিনিধি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর প্রতিনিধি ও পুলিশের একটি দল।


