রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা : ব্যবসায়ীকে পিটিয়ে আহত
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ০৬:১৪ পিএম
রূপগঞ্জ উপজেলার মাছুমাবাদ এলাকায় সোমবার (২১ ডিসেম্বর) সকালে ব্যবসায়ী ওয়াদুদ মোল্লার জমি দখলের চেষ্টা করে স্থানীয় ভুমিদস্যুরা। দখলে বাঁধা দেওয়ায় ওয়াদুদ মোল্লাকে পিটিয়ে আহত করে দখলবাজ ভুমিদস্যুরা। এ ঘটনায় ওয়াদুদ মোল্লার মেয়ে কুরছিয়া বেগম রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, ওয়াদুদ মোল্লা রূপগঞ্জ থানাধীন মাছুমাবাদ মৌজাস্থিত ২.২৫ শতাংশ জমি ক্রয় সুত্রে মালিক হয়ে একটি দোকান ও একটি গ্যারেজ দিয়ে ব্যবসা করে আসছে।
ভুমিদস্যু কাজী সোয়েব, কাজী তুহিন, সামসু, শাওন, মাহবুব ওরফে বাবুসহ আরো ৪/৫ জন সোমবার সকালে তাদের দোকান ও গ্যারেজ ভাংচুর করে দখলে নেওয়ার চেষ্টা করে।
এসময় ব্যবসায়ী ওয়াদুদ মোল্লা তাদেরকে বাঁধা দিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ভুমিদস্যুরা প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।


