রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা : হত্যার হুমকি
রুপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ০৬:১২ পিএম
রূপগঞ্জ উপজেলার হাটাবো এলাকায় সোমবার (২১ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে মারুফ ভুইয়া, ইকবাল ও তার ভাই মকবুল হোসেনের মালিকানাধীন ব্যাবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী জুয়েল, নিশাত ও ফয়সালসহ অজ্ঞাত ৮/১০ জন হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইকবাল হোসেন রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মারুফ ভুইয়া, ইকবাল ও তার ভাই মকবুল হোসেন গত ১০ বছর ধরে বালুর ব্যাবসা করে আসছে। সোমবার ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করার সময় আতলাশপুর এলাকার এমারত হোসেনের ছেলে জুয়েল, ফারুক হোসেনের ছেলে নিশাত, আমজাদ হোসেনের ছেলে ফয়সালসহ অজ্ঞাত ৮/১০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে বালু উত্তেলনের যন্ত্রপাতি ভাংচুর শুরু করে। পরে সন্ত্রাসীরা ব্যবসায়ী মকবুল হোসেনকে হত্যার হুমকি দেয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মাহমুদুল হাসান বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।


