Logo
Logo
×

নগরের বাইরে

বন্ধনের চাপায় নারী পথচারী নিহত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ০৩:৫০ পিএম

বন্ধনের চাপায় নারী পথচারী নিহত
Swapno

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বন্ধন পরিবহনের একটি বাসের চাপায় বিথী নামের এক নারী পথচারী নিহত হয়েছে। ঘটনার সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা বাসটিকে আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

 

রোববার (২০ ডিসেম্বর) রাতে লিংক রোড এলাকার ভূইগড়ে এই ঘটনাটি ঘটে। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-ভ-১১-৫৫৬৫।

 

নিহত পথচারী বিথী পটুয়াখালি জেলার চৌকিদারবাড়ির জামালগাছি এলাকার মিজানুর রহমান চৌকিদারের মেয়ে। পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

 

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, লিংক রোডের ভূইগড় এলাকায় রাস্তা পারপার হওয়ার সময় বিথী নামের এক নারী পথচারী বন্ধন পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায়।

 

সে সময় সেখানকার জনগণ বাসটিকে আটক করে। বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাসটিকে আমরা জব্দ করেছি। আমরা আইনগত ব্যাবস্থা নিব।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন