Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধারের ঘটনায় মামলা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ০১:০৩ এএম

বন্দরে নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধারের ঘটনায় মামলা
Swapno

নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে রক্তাক্ত অবস্থায় সাবেক ইউপি মেম্বারের ৯ বছরের শিশু পুত্র আরাফাত রহমানের লাশ উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে।

 

শনিবার (১৯ ডিসেম্বর) আরাফাতের মা রিনজু বেগম বাদী হয়ে বন্দরের লাউসার এলাকার ইসলাম মিয়ার ছেলে রিপন (২৬) ও তোফাজ্জল হোসেনের ছেলে রাব্বিউল ওরফে রাব্বি (২৩) নাম উল্লেখ করে ও অজ্ঞাত  আরো ৫/৬ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন।

 

শুক্রবার বন্দরের লাউসার এলাকার একটি পুকুর থেকে মদনপুর ইউপি’র সাবেক সদস্য রফিকুল ইসলাম ওরফে মনা মেম্বারের ছেলে আরাফাত রহমানের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ লাউসার এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে রাব্বিকে গ্রেপ্তার করেছে।

 

অপর আসামীদের গ্রেফতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় শনিবার সন্ধ্যায় মানববন্ধন কর্মসুচি পালন করেছেন এলাকাবাসী।

 

মামলার বিবরণে জানা যায়, বাদী’র চাচাতো দেবর লাউসার এলাকার আলী হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৩০) জীবিকার তাগিদে বর্তমানে কুয়েতে অবস্থান করছেন। তার অবর্তমানে বাদীর স্বামী মনা মেম্বার ঐ পরিবারটির দেখভাল করতেন। 

 

ইতোমধ্যে লাউসার এলাকার ইসলাম মিয়ার ছেলে রিপনের সঙ্গে জহিরুল ইসলামের স্ত্রী অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে মনা মেম্বার দুজনকে শাসন করেন। দুই মাস আগে রিপন জহিরুল ইসলামের স্ত্রীকে নিয়ে কক্সবাজার ঘুরে আসে। মনা মেম্বার এর প্রতিবাদ করলে বিরোধের সৃষ্টি হয়। তারা মনা মেম্বারকে প্রাণ নাশের হুমকি দেয়।

 

১৫ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রিপন ও তার বন্ধু রাব্বি ব্যাডমিন্টন খেলার কথা বলে আরাফাতকে ডেকে নিয়ে যায়। এরপর শুক্রবার বাড়ির পাশের একটি পুকুরে আরাফাতের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। 

 

এ ব্যাপারে  বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভুইয়া জানান, এ ঘটনায় নিহত আরাফাতের মা রিনজু বেগম বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলার দুই নং আসামী রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তার চেষ্টা চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন