বন্দর ব্লাড ডোনেশন গ্রুপের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ১২:৪৪ এএম
বন্দরে নাসিক ২৫নং ওয়ার্ডের সোমবাড়িয়া বাজার এলাকায় ব্লাড ডোনেশন গ্রুপের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শফিউদ্দিন আহমেদ। আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু।
থানা আ'লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো. শাহজাহান মোল্লা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানবকল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষাতথ্য অনলাইন পোর্টালের সম্পাদক জি কে রাসেল, একতা ব্লাড ফাউন্ডেশনের চেয়ারম্যান রাসেল আহমেদ জীবন, বর্তমান খবর পত্রিকার সম্পাদক ইমরান হোসেন খান।
আরো উপস্থিত ছিলেন, বন্দর ব্লাড ফাউন্ডেশনের সদস্য সাংবাদিক সাজিদ হোসেন কিবরিয়া, সজিব, সৈকতে, সূজন, রিয়াজ, রাব্বি, মুন্না, সাইফুল, পায়েল, আরমান, সুপ্ত, আরাফাত, শাকির, ফেরদৌস, সজিব মুন্সি, মানিক প্রমূখ।


