Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে হাসিনা গাজীসহ মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র জমা

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ১২:২১ এএম

রূপগঞ্জে হাসিনা গাজীসহ মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র জমা
Swapno

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীর জন্য মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা গাজীসহ অন্যান্য প্রার্থীরা।

 

রবিবার (২০ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে হাসিনা গাজী নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্ণিং অফিসার মো. মতিউর রহমানের হাতে এ মনোনয়নপত্র জমা দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. শাহ্জাহান ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ¦ তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ তোফায়েল আহম্মেদ আলমাছ, ভুলতা ইউপি চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান তারেক, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহেদ আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, ফিরোজ ভুঁইয়া, কামরুল হাসান তুহিন, মোস্তাফিজুর রহমান শাহীন, শিলা রাণী পাল, ফেরদৌসী আক্তার, সেলিনা আক্তার রিতা, শেখ ফরিদ ভুইয়া মাসুম প্রমুখ।

 

এছাড়া মেয়র পদে আরো মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন ও ইসলামি আন্দোলনের মো. আবু সাঈদ।

 

২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ হবে ৩০ ডিসেম্বর। ২০২১ সালের ১৬ জানুয়ারি ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ হবে।

 

তারারো পৌরসভায় পুরুষ ৪৪ হাজার ১৫১ জন ও মহিলা ৪১ হাজার ১১৮ জনসহ মোট ভোটার ৮৫ হাজার ২৬৯ জন ভোটার রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন