Logo
Logo
×

নগরের বাইরে

রংধনু গ্রুপের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০, ০৮:৫৪ পিএম

রংধনু গ্রুপের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা
Swapno

রূপগঞ্জে করোনাকালে আটো রিকশা ও সিএনজি চালকদের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগীতা করায় রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এলাকার ৩ শতাধিক সিএনজি ও অটোরিকশা চালক শ্রমিকরা।

 

এসময় তাদের পাশে থেকে যে কোনো সহযোগীতা করা দরকার তা করার  ঘোষনা দেন রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। গতকাল বিকেলে উপজেলার নাওড়া এলাকায় কায়েতপাড়া ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।



সভায় সিএনজি চালকরা আগামীতে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ও রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের পাশে থেকে কাজ করার আশ^াস দেন।



রূপগঞ্জ উপজেলার সাবেক সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা সামছুল আলম, হাজী ইয়ার হোসেন, সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, ইউপি সদস্য মোয়জ্জেম হোসেন, আব্দুল মতিন, মো. মাসুম হোসেন, স্বপ্না আক্তার, সিএনজি চালক নোয়াব, সোলমান, জুয়েলপ্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন