Logo
Logo
×

নগরের বাইরে

চানমারি এলাকায় পুলিশের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০, ০৮:৫১ পিএম

চানমারি এলাকায় পুলিশের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

ফতুল্লা সদর উপজেলা চানমারি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তিনলাখ টাকা মূল্যের হিরোইনসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ ডিসেম্বর) ভোরে চানমারি মাজারের সামনে দিলিপ চন্দ্রের হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, চানমারি এলাকার আকবর আলী মুদির ছেলে আবুল কাশেম (৩৫),মৃত আবুল হোসেন সরদারের মেয়ে রুপালি আক্তার নুপুর (২৫),বাবু (৩২), মামুন (২৫)ও মেরি আক্তার (২৬)। 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার (ওসি) আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে চানমারি এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ পাচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় তিন লক্ষাধিক টাকা মূল্যের হিরোইন জব্দ করে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন