Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে জাল টাকা তৈরীর দায়ে গ্রেফতার ১

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০, ০৮:১৪ পিএম

সিদ্ধিরগঞ্জে জাল টাকা তৈরীর দায়ে গ্রেফতার ১
Swapno

সিদ্ধিরগঞ্জে জাল টাকা তৈরীর অপরাধে মিরাজ মৃধা (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত শনিবার রাত ১০’টায় নয়াপাড়া ভান্ডারিরপুল এলাকার জনৈক ওয়াকিল ভূইয়া মালিকানাধীন ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

এ সময় তার কাছ থেকে বাংলাদেশি ১৪’টি জাল ১’শ টাকার নোট ও জাল টাকা তৈরীর কাজে ব্যবহৃত ১’টি প্রিন্ট স্ক্যানার উদ্ধার করা হয়। রোববার  দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১'র অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

 

গ্রেফতারকৃতের দেয়া তথ্যের বরাত দিয়ে জসীমউদ্দিন চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে মিরাজ জাল  টাকা তৈরী করে বাজারে বিক্রয় করে আসছে। জাল টাকা তৈরীর সুবিধার্থে সে ঘন ঘন বাসা পরিবর্তন করতো।

 

আসামি নারায়ণগঞ্জ ও ঢাকার আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবত জাল টাকা তৈরী করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিল। এদিকে গ্রেফতারকৃত আসামীকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দীন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন