Logo
Logo
×

নগরের বাইরে

ইসলামী আ‌ন্দোল‌নের মেয়র প্রার্থীর ম‌নোনয়ন জমা

Icon

রূপগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০, ০৭:৪৩ পিএম

ইসলামী আ‌ন্দোল‌নের মেয়র প্রার্থীর ম‌নোনয়ন জমা
Swapno

জেলার রূপগঞ্জ উপ‌জেলার তারাব পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মেয়র প্রার্থী মুহাম্মাদ আবু সাঈদ মনোনয়ন পত্র জমা প্রদান ক‌রে‌ছেন। রোববার (২০‌ডি‌সেম্বর) বি‌কে‌লে উপ‌জেলা নির্বাচন অ‌ফি‌সে দলীয় নেতা‌দের নি‌য়ে তি‌নি ম‌নোনয়ন পত্র জমা দেন।

 

এ সময়  মুহাম্মাদ আবু সাঈদ গণমাধ‌্যম‌কে ব‌লেন, বর্তমানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড দরকার। এ বিষয়ে নজরদারি ও ব্যবস্থা গ্রহণের সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের।

 

আশা করছি, তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। বিগত নির্বাচন গুলোতে প্রথম অবস্থায় লেভেল প্লেয়িং ফিল্ড থাকলেও নির্বাচনের দিন নির্বাচন কমিশন সরকারদলীয় প্রার্থীদের লেজুড়বৃত্তি করতে দেখা যায়।

 

তাই নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ বিষয়ে আমরা শঙ্কিত। নির্বাচন কমিশনকে এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিতে হবে এবং নির্বাচনের দিন সকলের শান্তিপূর্ণ ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

 

তিনি আরো বলেন, তারাব পৌরসভার সর্বস্তরের জনগণ আমার পাশে আছে, তারা পরিবর্তন চায়, তাই আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

 

মনোনয়ন পত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাব পৌরসভার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, সহ-সভাপতি আলহাজ্ব আলী আহাম্মদ, নির্বাচন পরিচালনা কমিটির সচিব মুহাম্মাদ আবু হোসেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি শিব্বির আহমাদ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ সারোয়ার হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ। 

 

উ‌ল্লেখ‌্য, আগামী ১৬ জানুয়া‌রি তারাব পৌরসভা নির্বাচ‌নের ভোট গ্রহণ অনু‌ষ্ঠিত হ‌বে। এ পৌরসভার বর্তমান মেয়র হা‌সিনা গাজী। ‌তি‌নি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সহধর্মীনি। হা‌সিনা গাজী এবারও নৌকার প্রা‌র্থিতা পে‌য়ে‌ছেন। অপর‌দি‌কে বিএন‌পির ম‌নোনয়ন পে‌য়ে‌ছেন তা‌দের গতবা‌রের প্রার্থী মো: না‌সির।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন