Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে মাস্ক বিতরণ করলেন মেয়র হাসিনা গাজী

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০, ০৬:৫৩ পিএম

রূপগঞ্জে মাস্ক বিতরণ করলেন মেয়র হাসিনা গাজী
Swapno

রূপগঞ্জে ‘সকলেই মাস্ক পরি, করোনাকে জয় করি’ শ্লোগানকে সামনে রেখে মাস্ক বিতরণ করেছেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।

 

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে বুয়েট প্রাক্তন ছাত্র সমিতি ও বুয়েট শিক্ষক সমিতি সৌজন্যে এবং গাজী গ্রুপ ও বাংলাদেশ স্কাউটসের সহযোগিতায় উপজেলার রূপসী বাস ষ্ট্যান্ড এলাকায় এ মাস্ক বিতরণ করা হয়।

 

হাসিনা গাজী বলেন, করোনা থেকে বাঁচতে সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক পরা, সামাজিক দুরত্ব বজায় রেখে চলা ও সর্বোপরি স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।

 

তিনি বলেন, ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্কই একমাত্র করোনার ঔষধ। তাই নিজে মাস্ক ব্যবহার করুন, অপরকেও উৎসাহিত করুন। এ সময় তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, গাজী গ্রুপ সব সময় জনগনের কল্যাণে কাজ করে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন