সেপটিক ট্যাংক বিস্ফোরণে থানায় মামলা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০, ০৮:৪৫ পিএম
রামারবাগে সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ দুইজন নিহত ও আহতের ঘটনায় বাড়ির মালিক সাঈদ ও সোলাইমানের বিরুদ্ধে অগ্নিদ্বগ্ধে নিহত শিশু জিসানের পিতা মামুন বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে দায়ের করা এ মামলার এজাহারে উল্লেখ্য করা হয় বাড়ির মালিক সাঈদ ও সোলাইমান রাজউক অনুমোদন ছাড়াই তিনতলা বাড়ি নির্মাণ করে সেপটিক ট্যাংক তৈরি করেন। কিন্তু সেপটিক ট্যাংকে সঠিক ব্যবস্থাপনা না থাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
মামলার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার (ওসি) আসলাম হোসেন জানান, সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় অগ্নিদ্বগ্ধে নিহত শিশু জিসানের বাবা মামুন বিল্ডিং মালিক সাঈদ ও সোলাইমানকে আসামী করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


