Logo
Logo
×

নগরের বাইরে

বিজয় দিবসে ‘অন্যরকম বয়েজ’র শীতবন্ত্র বিতরণ

Icon

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০, ০৮:১৯ পিএম

বিজয় দিবসে ‘অন্যরকম বয়েজ’র শীতবন্ত্র বিতরণ
Swapno

মহান বিজয় দিবস উপলক্ষে ফতুল্লায় সামাজিক সংগঠন ‘অন্যরকম বয়েজ’ এর উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবন্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠে’র জেলা প্রতিনিধি দিলীপ কুমার মন্ডল ও এনায়েতনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. মাসুদ ভূইয়া। 

 

এ সময় মীর সোহেল বলেন, বিজয়ের ৪৯ বছর পরও রাজাকাররা ষড়যন্ত্র করছে। সে সময়য়ের রাজাকাররা এখনো তৎপর রয়েছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। সাংসদ শামীম ওসমানের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের কাজ করতে হবে।

 

মাসুদ ভূইয়া বলেন, সমাজ সেবায় যুবকদেরকেই এগিয়ে আসতে হবে। যুবকরা ভাল কাজে সম্পৃক্ত থাকলে দেশও এগিয়ে যাবে। 

 

অনুষ্ঠান পরিচলনায় করেন ইউনিয়ন যুবলীগ নেতা আল আমিন, নিলিম, লিটু, সুমন, মামুদ, বিল্লাল প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন