Logo
Logo
×

নগরের বাইরে

মহানগর হিন্দু মহাজোটের উদ্যোগে দরিদ্রদের সহায়তা প্রদান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০, ০৮:০৮ পিএম

মহানগর হিন্দু মহাজোটের উদ্যোগে দরিদ্রদের সহায়তা প্রদান
Swapno

মহান বিজয় দিবসে উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ মহানগর উদ্যোগে দরিদ্রদের সহায়তা প্রদান করা হয়েছে। এসময় তাদের মাঝে কম্বল, চাউল ও নগদ অর্থ বিতরণ করা হয়। 

 

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাইলে এ আয়োজন করা হয়। এ সময় শ্রী শ্রী রাসবিহারী মন্দিরের উন্নয়নের জন্য ২ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।

 

মহানগর শাখার সভাপতি খোকন সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শোভন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের সভাপতি পরেশ চৌধুরী, বিশেষ মহানগরের সিনিয়র সহসভাপতি অভিক সাহা, ধর্ম বিষয়ক সম্পাদক সত্যজিৎ পাল সাধু প্রমুখ।

 

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা জাতীয় হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক নয়ন সাহা, কোষাধ্যক্ষ সিটি পাল ও মানিক দাস, মহানগর হিন্দু মহাজোটের সহসভাপতি উত্তম দাস।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন