Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে যুবলীগের উদ্যোগে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৯:৩৭ পিএম

সিদ্ধিরগঞ্জে যুবলীগের উদ্যোগে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র
Swapno

মহান বিজয় দিবস উপলক্ষ্যে যুব সমাজকে ইতিহাস সম্পর্কে ধারণা দিতে বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের জীবনী ও মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র পদর্শন করা হয়েছে। 

 

১৬ ই ডিসেম্বর বুধবার রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকায় থানা যুবলীগের উদ্যোগে এ প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

 সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ নিজাম।

 

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান ভূঁইয়া জুলহাস, নাসিক কাউন্সিলর ইফতেখার আলম খোকন, কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, মুক্তিযোদ্ধা আবদুল মতিন, যুবলীগ নেতা খন্দকার মানিক মাস্টার ও মোল্লা ওহাব প্রমূখ। 

 

বক্তারা বলেন, যেকোন মূল্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য আমাদের রক্ষা করতে হবে। যারা ধর্মের কথা বলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্রকে রুখতে হবে। 

 

সকলকে সজাগ থাকতে হবে। যাতে স্বাধীনতা নিয়ে আর কেউ ষড়যন্ত্র করতে না পারে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। 

 

এসময় যুবসমাজকে ইতিহাস সম্পর্কে ধারণা দিতে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের জীবনী ও ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী এবং তার এদেশীয় দালাল রাজাকারদের হত্যাযজ্ঞের ভয়াবহতার একটি প্রামাণ্য চিত্র পদর্শন করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন