বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফরের শ্রদ্ধাঞ্জলী
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৯:৩০ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর।
গত ১৬ ই ডিসেম্বর বুধবার সকালে নাসিক ৩নং ওয়ার্ড বটতলায় নির্মিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ ইয়াছিন মিয়া, নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহ জালাল বাদল, বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম, আবু জাফর মোঃ টিপু, ছলিম উল্লাহ সেলিম, হাজী মোঃ মহিউদ্দিন মোল্লা, জিয়াউল হক, আব্দুল মোতালেব, নূরে আলম সিদ্দিক, শাহাজান সাজু, সিরাজুল ইসলাম, আব্দুস সামাদ প্রমূখ।


