Logo
Logo
×

নগরের বাইরে

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ব্যাডমিন্টন খেলার আয়োজন 

Icon

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৯:২৮ পিএম

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ব্যাডমিন্টন খেলার আয়োজন 
Swapno

সিদ্ধিরগঞ্জে মাদক-সন্ত্রাস থেকে দূরে রেখে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার লক্ষে নাসিক ২নং ওয়ার্ড বুকস গার্ডেন এলাকায় বিজয় দিবস এবং বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন খেলার আয়োজন করেছেন জেমস এন্ড ট্রেডার্সের স্বত্বাধীকার ও নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবু বকর সিদ্দিক।  গত ১৬’ই ডিসেম্বর বুধবার রাতে বিজয় দিবসে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 


সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ ইয়াছিন মিয়া খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দিতা করেন আপেল মাহমুদ ও আজহার দল। 

 

এর মধ্যে বিজয়ী হয় আপেল মাহমুদের দল। এর আগে মাদকমুক্ত সমাজ গড়তে প্রধান অতিথি ইয়াছিন মিয়া ও আবু বকর সিদ্দিক খেলোয়াড়, দর্শক ও যুব সমাজের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। 

 

নাসিক ২নং ওয়ার্ড ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এবং রেডিয়েশন টিচিং জোনের পরিচালক রাকিব হাসান ফাহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হুমায়ুন কবির, ফজলুর রহমান, ফিরোজ শাহী, রহমতউল্লা, বঙ্গবন্ধুর পরিষদের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সহ-সভাপতি ফজলুল হক, মোয়াজ্জেম মাস্টার, আমিনুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, মোসাঃ আছুরা বেগম, মোশাররফ, মনির হোসেন, মামুন প্রমূখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন