সিদ্ধিরগঞ্জে মুক্তিযোদ্ধা পরিষদের আলোচনা সভা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৯:০৬ পিএম
সিদ্ধিরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে মুক্তিযোদ্ধা পরিষদের থানা কমিটি। গত ১৬’ই ডিসেম্বর বুধবার রাতে মিজমিজি বাতানপাড়ায় চৌধুরী প্লাজার থানা কার্যালয়ে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা পরিষদের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম. বজলুর রহমান তুহিন।
থানা কমিটির সভাপতি মজিবুল হক বাদলের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক এড. রিয়াজুর রহমান তালুকদার, সদস্য মনির আহমেদ মানিক, থানা কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আলাউদ্দিন আহমেদ, ফজলুল হক, অর্থ সম্পাদক মোঃ আবুল কালাম, সদস্য আনোয়ার হোসেন, নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবু বকর সিদ্দিক, আওয়ামীলীগ নেতা মোঃ ফিরোজ শাহী প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে পূর্ব বাংলার ৭ কোটি মানুষের স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে। এতে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছেন এবং ২ লক্ষ মা-বোন তাদের সম্ভ্রম হারিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন।
সেই ধ্বংসস্তুপের বাংলাদেশকে আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ধাপে ধাপে উন্নতীর দিকে এগিয়ে নিয়ে এসেছে। কিন্তু সেই ৭১’র দোসররা এ উন্নয়ণ মেনে নিতে পারছেনা। তাই তারা নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।
যার একটি হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য। কোন তৃতীয় শক্তি আমাদের দেশের মধ্যে এই হাঙ্গামা বাঁধানোর চেষ্টা করছে। এই ষড়যন্ত্রকে আমাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। এসময় স্বাধীনতা যুদ্ধে নিহত এবং বঙ্গবন্ধুর স্বপরিবারে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।


