Logo
Logo
×

নগরের বাইরে

বিজয় দিবসে সোনারগাঁ উপজেলা যুবলীগের আলোচনা সভা 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৯:০৪ পিএম

বিজয় দিবসে সোনারগাঁ উপজেলা যুবলীগের আলোচনা সভা 
Swapno

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সোনারগাঁ উপজেলা যুবলীগের উদ্যোগে বুধবার সকাল ১১টায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত অত্র উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ আব্দুল্লাহ আল কায়সার তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। 

 

উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম, বিশেষ অতিথি হিসেবে মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও আসন্ন সোনারগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম ও সনমান্দী ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু উপস্থিত ছিলেন। 

 

তাছাড়া এসময় উপজেলা যুবলীগের সহ-সভাপতি আরমান আহম্মেদ মেরাজ, সাংগঠনিক সম্পাদক হাজী কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক এফ এইচ বাবু, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজীব, যুবলীগ নেতা নাজমুল খাঁন শান্ত, আদনান ফয়সাল, রানা খাঁন, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সাগর, ছাত্রলীগ নেতা ওবায়দুল্লাহ বাদল সহ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন