Logo
Logo
×

নগরের বাইরে

নাসিক ৩ নং ওয়ার্ডে ভোরের সাথী’র উদ্যোগ্যে র‌্যালী 

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৮:৫৯ পিএম

নাসিক ৩ নং ওয়ার্ডে ভোরের সাথী’র উদ্যোগ্যে র‌্যালী 
Swapno

নাসিক ৩নং ওয়ার্ড এলাকায় অরাজনৈতিক সংগঠন ভোরের সাথী’র উদ্যোগ্যে মহান বিজয় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬’ই ডিসেম্বর বুধবার সকালে এ র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়। 

 

অরাজনৈতিক সংগঠন ভোরের সাথী’র সভাপতি ওসমান গনী’র সভাপতিত্বে ও এ.এন.ডি ইন্ডাষ্ট্রিজ’র আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহব্বায়ক ও নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সির শাহ্ জালাল বাদল।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম, মহসিন হোসেন মন্টু, ক্যাপ্টিন গোলাম কবির, হাজী জাহাঙ্গীর হোসেন, সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু জাফর সাইফুল্লা, আবু তাহের, শাজাহান, হুমায়ন কবির, রফিকুল ইসলাম, কামাল হোসেন, মনির হোসেনসহ এ.এন.ডি ইন্ডাষ্ট্রিজ’র চেয়ারম্যান তামজিদ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, আফজাল হোসেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন